মাগুরায় মাদকবিরোধী অভিযানে ১৫ জন গ্রেফতার

আপডেট : ১০ জুলাই ২০১৮, ১৬:১১
মাগুরায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক, নাশকতাশহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে।
 
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের দুপুরে আদালতে চালান করা হয়। পুলিশী অভিযান এখনও অব্যাহত রয়েছে।
 
ইত্তেফাক/এমওয়াই/নূহু