দৌলতপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ১০ জুলাই ২০১৮, ১৬:৪৯
কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশ অভিযান চালিয়ে লাবু (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। লাবুর বিরুদ্ধে হত্যা, বিজিবির ওপর হামলা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
 
স্থানীয়রা জানায়, সে দৌলতপুর থানার এক এসআইয়ের সঙ্গে পাকুড়িয়া শকুনতলা মোড়ে আড্ডা দিচ্ছিল। এ সময় পুলিশের উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানালে পুলিশ এসে তাকে গ্রেফতার করে।
 
দৌলতপুর থানার ওসি আজগর আলী জানান, মঙ্গলবার দুপুরে টহল পুলিশ লাবুকে গ্রেফতার করে। তবে এসআইয়ের সঙ্গে লাবুর আড্ডার বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয়ে অবগত নন বলে জানান।
 
ইত্তেফাক/এমওয়াই/নূহু