গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদ থেকে দুইদিনে দুইটি লাশ উদ্ধার

আপডেট : ১০ জুলাই ২০১৮, ২০:৫৩
ময়মনসিংহের গফরগাঁওয়ে মঙ্গলবার বিকালে ব্রহ্মপুত্র নদ থেকে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের গাভীশিমুল বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদে এলাকাবাসী লাশটি ভাসতে দেখে থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।
 
ধারণা করা হচ্ছে, এই অজ্ঞাতনামা ব্যক্তিকে কে বা কারা হত্যা করে লাশ ব্রহ্মপুত্র নদে ফেলে দেয়। 
 
অপরদিকে সোমবার সন্ধ্যায় উপজলার টাঙ্গাব ইউনিয়নের সৌদি বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে অপর এক ব্যক্তির ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পাগলা থানা পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৩০ বছর।
 
পাগল থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ জানান, লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/নূহু