মঙ্গলবার সন্ধ্যায় মাগুরায় পৃথক ঘটনায় দুজন নিহত হয়েছে। জেলার মহম্ম্দপুরের হরেকেষ্টপুর গ্রামে পুরাতন ভবনের সানসেট ধ্বসে মেহরাব শেথ (৭) নামে এক শিশু নিহত এবং রেজোয়ান (৭) ও ইয়ামিন (৭) নামে অপর দুই শিশু আহত হয়েছে। তাদের মহম্ম্দপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মেহরাব উক্ত গ্রামের কাওসার শেখের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, জেলার মহম্মদপুরের হরেকেষ্টপুর গ্রামে একটি বাড়িতে খেলা করার সময় পুরাতন ভবনের সানসেট ধ্বসে মেহরাব শেখ নামে এক শিশু নিহত এবং রেজোয়ান ও ইয়ামিন নামে অপর দুই শিশু আহত হয়েছে। তাদের মহম্মদপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহম্মদপুর থানার ওসি তরীকুল ইসলাম বলেন, পুরাতন ভবনের সানসেট ধ্বসে মেহরাব শেথ নামে এক শিশু নিহত এবং অপর দুই শিশু আহত হয়েছে।
এদিকে একই সময় মাগুরা সদর উপজেলা লক্ষীকান্দর এলাকায় মাগুরা- ফরিদপুর মহাসড়কে বাস চাপায় অঞ্জাত পরিচয় ৭০ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। লাশ মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সড়ক পার হওয়ার সময় বাস চাপায় তিনি নিহত হয়েছেন ।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে।
ইত্তেফাক/কেআই
