চট্টগ্রামে বাসের ধাক্কায় রিকশাচালক নিহত

আপডেট : ১১ জুলাই ২০১৮, ১০:৫৩
চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক এলাকায় বাসের ধাক্কায় মো. খোকন (৪৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত খোকন নোয়াখালীর হাজীপুরের নুর ইসলামের ছেলে। মইজ্জ্বারটেকের ইউনুছ মার্কেটে তিনি ভাড়া বাসায় থাকতেন।
 
পুলিশ জানিয়েছে, গুরুতর আহত ওই রিকশাচালককে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
 

ইত্তেফাক/এএম