চকরিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২

আপডেট : ১১ জুলাই ২০১৮, ১৫:৫২
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে দুইজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।  বুধবার সকালে উপজেলার খুটাখালী ফুলছড়ি দরহা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
 
নিহতরা হলেন- যশোর সদরের চাঁওড়া ইউনিয়ের পাগলাদার গ্রামের মতিউর রহমানের ছেলে লিটন (২৮)  ও একই এলাকার সংকরপুর এলাকার মোকাচ্ছেদের ছেলে সাইদুল (৩০)। 
 
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ওয়ার্ড মেম্বার জসিম উদ্দীন জানান, সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের ফুলছড়ি দরগা গেট নামক এলাকায় চট্টগ্রামগামী একটি বাসের সঙ্গে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন। 
 
মালুমঘাট হাইওয়ে পুলিশের এসআই জসিম জানান, খবর পেয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
 
 
ইত্তেফাক/ইউবি