সুন্দরবনে ২ জেলে অপহৃত

আপডেট : ১১ জুলাই ২০১৮, ১৬:৫০
সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ২ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করেছে বনদস্যু জাকির বাহিনী। গত বুধবার ভোর রাতে সুন্দরবনের দায়ের গাং এলাকা থেকে জেলেদের অপহরণ করা হয়।
 
অপহৃত জেলেরা হলো, মুন্সিগঞ্জ ইউনিয়নে মিরগাং গ্রামের আব্দুল বারি মোড়লের ছেলে মহাসিন (২২) ও ঈশ্বরীপুর ইউনিয়নের ধুম ঘাট গ্রামের আব্দুস সাত্তার (২৬)।
 
ফিরে আসা জেলে মিরগাং গ্রামের তারাপদর ছেলে গনেশ জানান, সুন্দরবনের দায়ের গাং এলাকায় মাছ ধরার সময় বনদস্যু জাকির বাহিনী ৫০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে দুই জেলেকে অপহরণ করে। কদমতলা স্টেশন কর্মকর্তা নাসির উদ্দীন জেলে অপহরণের বিষয় সত্যতা স্বীকার করেছেন। 
 
ইত্তেফাক/নূহু