পিরোজপুর মঠবাড়িয়ায় চুরি হওয়া আটটি গরুসহ মানোয়ার ঘরামি (৬০) নামের চোরকে আটক করেছে পুলিশ। জেলার নাজিরপুর উপজেলার গরুর হাটে চোরাই গরু বিক্রয়কালে তাকে আটক করা হয়।
মানোয়ার ঘরামি নাজিরপুর উপজেলার চালিতাবুনিয়া গ্রামের জবেদ আলী ঘরামির ছেলে।
পুলিশ জানায়, বেতমোড় রাজপাড়া গ্রামের কৃষক এস্কান্দার আলী পাহলানের গোয়াল থেকে পাঁচটি ও একই গ্রামের মাসুদ হাওলাদারের গোয়াল থেকে তিনটি গরু চুরি হয়। ভুক্তভোগী দুই কৃষক পরিবার বিভিন্ন গরু বাজারে তাদের গরুর খোঁজ করেন। অবশেষে ইজারাদার লোকমান হাকিম হিরো ও নিজামের সহয়তায় নাজিরপুরের দিঘিরজান গরু বাজার থেকে গরুসহ ঐ চোরকে আটক করা হয়।
মঠবাড়িয়া থানা উপ পুলিশ পরিদর্শক মো জাহিদ হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভুক্তভোগী কৃষক মামলার প্রস্তুতি নিচ্ছেন।
ইত্তেফাক/এমওয়াই/নূহু
