গাংনী উপজেলার রায়পুর ইউপির গোপালনগর গ্রামে আবাদী জমির সেচযন্ত্রে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দাল হক (৫২) নামে একজন কৃষক মারা গেছেন। আব্দাল হক গাংনী উপজেলার গোপালনগর গ্রামের আফছার উদ্দীনের ছেলে।
আজ বুধবার বিকাল আনুমানিক ৩ টার দিকে মাঠে সেচযন্ত্র চালু করতে গেলে অসাবধানতাবশতঃ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
ইত্তেফাক/নূহু
