মাগুরায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেফতার

আপডেট : ১১ জুলাই ২০১৮, ১৮:৫২
মাগুরায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক, নাশকতাসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে।
 
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে থেকে আজ বুধবার সকাল পর্যন্ত পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের দুপুরে আদালতে চালান দেওয়া হয়।
 
পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
 
ইত্তেফাক/নূহু