নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের কালিকাপুর চৌধুরীপাড়া বাজারে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে সুমন মিয়া (২৮) নামে এক মুদি দোকানদারের মৃত্য হয়েছে।ঘটনাটি ঘটেছে বুধবার বিকাল সাড়ে চারটার দিকে। সুমন ওই গ্রামের সুলতান মিয়ার ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, পুটিমারী ইউনিয়নের কালিকাপুর বাজারে সুমন মিয়া মুদির দোকান চালাতেন। ঘটনার দিন বুধবার বিকালে সুমন মিয়া দোকান খুলে ঝাড়ু দেওয়ার সময় দোকানের ভিতরে ঝুলতে থাকা পল্লী বিদ্যুতের জড়িয়ে বিদ্যুতস্পৃষ্ট হন।
গুরুতর আহত অবস্থায় তাকে বাজারের অন্য দোকানদাররা উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ থানার ওসি হারুন অর রশিদ ঘটনার বিষয় স্বীকার করেন।
ইত্তেফাক/নূহু
