শ্রীবরদীতে পানিতে ডুবে একজনের মৃত্যু, নিখোঁজ দুইজন

আপডেট : ১১ জুলাই ২০১৮, ২০:৩৮
শ্রীবরদী উপজেলার কাউনেরচর গ্রামের বাড়ির পাশে কাউনের বিলে গোসল করতে গিয়ে তিন শিশু নিখোঁজের ৬ ঘন্টার পর এক শিশুর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। এখনো দুজন নিখোঁজ। লাশ উদ্ধারে ময়মনসিংহ থেকে ডুবুরি দল আসছে বলে জানান জেলা ফায়ার সার্ভিস সূত্র। 
 
উদ্ধারকৃত মৃত শিশু ওই এলাকার ফকির আলীর ছেলে নুর মোহাম্মদ (৭)। অপর নিখোঁজ দুইজন একই গ্রামের শুকুর আলীর ছেলে মোহাম্মদ আলী (৭) ও ছোরহাব আলীর ছেলে রিয়াদ (৬)। 
 
জেলা সার্ভিসেস ফায়ারম্যান জহুরুল ইসলাম জানান, ময়মনসিংহ ডুবুরি দলকে জানানোর পর তারা ঘটনাস্থলে আসেন।
 
শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ রেজাউল হক জানান, তিনি সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
 
ইত্তেফাক/নূহু