খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

আপডেট : ১১ জুলাই ২০১৮, ২১:৩২
খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মেহেদী হাসান (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে নগরীর দোলখোলা এলাকায় এ ঘটনা ঘটে। 
 
খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) সোনালী সেন জানান, বুধবার রাত ৮টার দিকে নগরীর দোলখোলা এলাকায় মেহেদী হাসান নামে এক যুবককে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
 
মেহেদী হাসান নগরীর বাগমারা সোনামনি স্কুল এলাকার মো. মামুন হোসেনের ছেলে। তবে কারা কি কারণে তাকে ছুরিকাঘাত করেছে তা জানা যায়নি। এ ঘটনায় কেউ আটক হয়নি।
 
ইত্তেফাক/ইউবি