বাগেরহাটে ট্রাক-মাইক্রোবাস সংর্ঘষ, নিহত ১

আপডেট : ১২ জুলাই ২০১৮, ১৪:৫৫
বাগেরহাটের রামপালে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংর্ঘষে মোকারম হোসেন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ৩ যাত্রী। 
 
আজ বৃহস্পতিবার সকালে রামপাল উপজেলার জিরোপয়েন্ট এলাকায় খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 
 
হতাহতরা মাইক্রোবাসের যাত্রী। নিহত মোকারম হোসেন ফরিদপুর জেলার কানাইপুর এলাকার বাসিন্দা। 
 
আহতরা হলেন, ফরিদপুরের মনির, কামাল ও ফয়সাল। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মাসুদ সরদার জানান, ফরিদপুর থেকে মাইক্রোবাসে ঠিকাদারী কাজে মোংলায় যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন ওই চারজন।
 
ইত্তেফাক/কেকে