সমুদের নীল জলে ফটোশুট করতে গিয়ে হাঙরের কামড়ের স্বীকার হয়েছেন বাহামার মডেল ক্যাটরিন জারাতুস্কি। পানিতে নেমে ছবি তোলার সময় একটি হাঙর তার হাতের ওপর ঝাঁপিয়ে পড়ে। হাঙরটির তার এক হাতে দাঁত বসিয়ে দেয়। এমন খবর জানিয়েছে সিএনএন।
জারাতুস্কি বলেন, 'কামড় খাবার সঙ্গে সঙ্গে মনে হয়েছে ১৫ জন মানুষ যেন আমার হাতের ওপর ভর দিয়ে আছে। পরে আমি হাঙরটিকে লাথি দিয়ে সরিয়ে দিই।'
IMG0
তিনি আরও বলেন, হাঙরটি চলে যাওয়ার পর নিজেকে অনেক নিরাপদ মনে হয়েছে।
তার প্রেমিকের বাবার ছবি তোলার সময়ও হাঙরগুলি তার চারপাশে ঘোরাফেরা করছিল।
দ্বীপটির মালিক বলেন, 'হাঙরটি মনে হয় ক্ষুধার্ত ছিল। সে খাবার মনে করে জারাতুস্কিকে কামড় দিয়েছিল।'
ইত্তেফাক/জিএসআর/নূহু
