রাজবাড়ীর পাংশায় পৃথক অভিযানে হত্যাসহ একাধিক মামলার ২ আসামিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ ও থানা পুলিশ। বুধবার রাতে উপজেলার যশাই ও মৌরাট ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ফজলুর রহমান ওরফে ফজো (৫০) এবং মজনু বিশ্বাস (৩৮)।
ডিবি পুলিশের ওসি কামাল হোসেন ভূইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে যশাই ইউনিয়নের গোরস্থানে পাশে একটি বাঁশঝাড় থেকে একটি একনলা বন্দুক, ২টি কার্তুজসহ ফজলুর রহমান ওরফে ফজোকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ফজলুর রহমান ওরফে ফজো একই ইউনিয়নের পবন প্রামানিকের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ মোট ৩টি মামলা রয়েছে।
অপর অভিযানে উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলী চৌপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে মজনু বিশ্বাসকে গ্রেফতার করে পাংশা থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক, ১ টি কাতুর্জ উদ্ধার করা হয়।
পাংশা থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মজনুর বিরুদ্ধে থানায় হত্যা, ডাকাতিসহ ৫টি মামলা রয়েছে।
ইত্তেফাক/নূহু
