শেরপুরের শ্রীবরদীতে তিন শিশুর মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। উপজেলার কাউনেরচর গ্রামে বুধবার রাতে বিল থেকে মরদেহগুলো উদ্ধার করেছে তারা।
জানা যায়, ওইদিন দুপুরে নুর মোহাম্মদ, মোহাম্মদ আলী ও রিয়াদসহ একদল শিশু বাড়ির পাশের বিলে গোসল করতে যায়। এরপর তাদের আর খুঁজে পাওয়া যায়নি। মৃত শিশুরা হলো ওই এলাকার ফকির আলীর ছেলে নুর মোহাম্মদ (৭), শুকুর আলীর ছেলে মোহাম্মদ আলী (৭) ও ছোরহাব আলীর ছেলে রিয়াদ (৬)।
সন্ধ্যায় পথচারীরা পানিতে ভাসতে দেখে নুর মোহাম্মদের লাশ উদ্ধার করে। তাকে পেলেও বাকি ২ জনকে খুজে পায়নি তারা। অবশেষে জেলা ফায়ার সার্ভিসের নেতৃত্বে ডুবুরি দল এসে তল্লাশি চালিয়ে উদ্ধার করে মোহাম্মদ আলী ও রিয়াদের লাশ। পরে তিন শিশুকে বৃহস্পতিবার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
থানা অফিসার ইনচার্জ রেজাউল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'এ ব্যাপারে থানায় পৃথক তিনটি ইউডি মামলা হয়েছে। এ ঘটনায় এলাকায় চলছে শোকের মাতম'।
ইত্তেফাক/জিআরএস/নূহু
