কক্সবাজারে ১৫ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ১২ জুলাই ২০১৮, ২০:৩৩
কক্সবাজারস্থ র‌্যাব-৭ সদস্যরা উখিয়ায় অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবা এবং ১৮ ক্যান বিয়ারসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। ১১ জুলাই বুধবার সন্ধ্যায় থাইংখালী বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় উখিয়ার পালংখালী আনজুমান পাড়ার মৃত ছগির আহম্মেদের ছেলে নুর আহম্মেদকে (৩৫) আটক করা হয়।
 
কক্সবাজারস্থ র‌্যাব-৭ ক্যাম্পের ইনচার্জ মেজর মেহেদী হাসান জানান, উখিয়ার থাইংখালী বাজার এলাকার প্রধান সড়কের পাশে মাদক ব্যবসায়ীরা ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে এ গোপন সংবাদে বুধবার সন্ধ্যায় র‌্যাব-৭ এর একটি দল অভিযান চালায়। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে নুর আহম্মেদকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ১৫ হাজার পিস ইয়াবা এবং ১৮ ক্যান বিদেশি বিয়ার জব্দ করা হয়।
 
তিনি আরো জানান, এ ঘটনায় মাদক ব্যবসায়ী নুর আহম্মেদকে সংশ্লিষ্ট আইনে মামলা করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
 
ইত্তেফাক/নূহু