মেহেরপুরের গাংনীতে গাঁজাসহ আফছারুল ইসরাম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
এ সময় তার নিকট থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে আটক করে ডিবি পুলিশের একটি দল। আটক আফছারুল ইসলাম গাংনী উপজেলার খাসমহর গ্রামের কলিমউদ্দীনের ছেলে।
ডিবির ওসি শাহীনুজ্জামান জানান, 'আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম গাংনী উপজেলার হাটবোয়ালিয়া সড়কের হেমায়েতপুর বাজারে অভিযান চালিয়ে আফসারুল ইসরামকে আটক করে'।
তিনি আরও জানান, 'এ সময় তার ব্যাগ তল্লাশী করে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।'
ইত্তেফাক/জিআরএস/নূহু
