ফকিরহাটে পানিতে ডুবে এক শ্রমিকের মৃত্যু

আপডেট : ১২ জুলাই ২০১৮, ২১:১৮
ফকিরহাট উপজেলার পিলজংগ এলাকায় পুকুরের পানিতে ডুবে মোস্তাকিন (২৫) নামের এক শ্রমিকের করুন মৃত্যু হয়েছে। সে তালা কুমরিয়া এলাকার হেকমত সরদারের পুত্র। বৃহস্পতিবার সন্ধ্যায় ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
স্থানীয়রা জানান, পিলজংগ এলাকার একটি রাস্তায় শ্রমিকের কাজ শেষে বিকেল সাড়ে ৫টায় পরিষদের পুকুরে গোসল করতে গিয়ে তিনি পানিতে ডুবে যান। এ সময় সহকর্মীদের চিৎকারে স্থানীয় এক যুবক নব সুমার শীল প্রায় ২৫ ফুট পানির নিচ থেকে তাকে উদ্ধার করে। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাতে মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/নূহু