মানিকগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১২ জুলাই ২০১৮, ২১:২৩
মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কাটিগ্রাম এলাকায় পানিতে ডুবে ইয়াসিম হোসেন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কাটিগ্রাম বাজার এলাকায় বাড়ির পাশের একটি ডোবা থেকে ইয়াসিনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
 
কাটিগ্রাম এলাকার রুবেল মাহমুদের ছেলে। সে স্থানীয় নজরুল ইসলাম বিদ্যা সিঁড়ি কিন্ডার গার্টেনের নার্সারী শ্রেণীর ছাত্র।
 
রুবেল মাহমুদের পরিবার বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে বাড়ির পাশের ডোবায় ডুবে গুরুতরভাবে আহত হয় ইয়াসিন। পরে পরিবারের সদস্যরা ইয়াসিনকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 
মানিকগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক লুতফর রহমান জানান, দুপুরে পানিতে ডুবে যাওয়া এক শিশুকে নিয়ে আসে তার পরিবারের সদস্যরা। পরে পরীক্ষা-নিরীক্ষা করে জরুরী বিভাগ থেকে ওই শিশুকে মৃত ঘোষণা করা হয়।
 
ইত্তেফাক/নূহু