সাতক্ষীরা সীমান্তে ২৫ কেজি রূপা উদ্ধার

আপডেট : ১৫ জুলাই ২০১৮, ১৪:৫৬
সাতক্ষীরার কুশখালী সীমান্তে রবিবার ভোরে অভিযান চালিয়ে প্রায় ২৫ কেজি ভারতীয় রূপা ও এয়ারগান উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত রূপার মূল্য ১৬ লাখ ৪ হাজার ২৯৫ টাকা।
 
সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটেলিয়নের আওতাধীন কুশখালী বিওপির নায়েক সুবেদার হানিফ জানান, কুশখালী সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত থেকে রূপার একটি বড় চালান আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় সেখান থেকে ২৪ কেজি ৯৫০ গ্রাম ভারতীয় রূপা উদ্ধার করা হয়।
 
ইত্তেফাক/আরকেজি