রংপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৮জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার থেকে রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মাদকবিরোধী বিশেষ অভিযানে জেলার আট থানার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
রংপুর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা শরিফুল ইসলাম জানিয়েছেন, আটককৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে থানায় পৃথক পৃথক মামলা হয়েছে। এসময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। দুপুরে তাদের আদালতের মধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/কেকে
