মারিও মানজুকিকের আত্মঘাতি গোলের সুযোগে ফাইনাল ম্যাচে এগিয়ে গেল ফ্রান্স। খেলার ১৮ মিনিটে বক্সের বাইরে ডানদিকে অ্যান্টনি গ্রিজম্যানকে ফাউল করা হলে ফ্রিকিক পায় ফ্রান্স। গোলপোস্টের সামনে গ্রিজম্যানের নেয়া ফ্রিকিক ক্রোয়েট ফুটবলার মানজুকিকের মাথায় লেগে চলে যায় নিজেদের বক্সেই।
এর আগে রবিবার বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হয়েছে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার শিরোপার লড়াই। ফ্রান্স দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের জন্য লড়ছে। অপরদিকে ক্রোয়েটরা প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনাল খেলছে।
গ্রুপ পর্বে ফরাসিরা ছিল 'সি' গ্রুপে, ক্রোয়াটরা 'ডি' গ্রুপে। বিশ্বকাপ শুরুর আগের যে বাস্তবতা, সে অনুসারে ফ্রান্স গ্রুপসেরা আর ক্রোয়েশিয়া গ্রুপ রানার্সআপ হওয়ার কথা। সে ক্ষেত্রে দুই দলের দেখা হয়ে যেত দ্বিতীয় রাউন্ডেই। কিন্তু 'ডি' গ্রুপে আর্জেন্টিনা রানার্সআপ আর ক্রোয়েশিয়া চ্যাম্পিয়ন হলে সব উলটপালট হয়ে যায়। যে লড়াই হওয়ার কথা শেষ ষোলোয়, শেষ পর্যন্ত তা এখন শিরোপা নির্ধারণী ফাইনালে।
ফাইনালে দু’দলই অপরিবরর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে।
ফ্রান্স একাদশ : হুগো লরিস, স্যামুয়েল উমতিতি, রাফায়েল ভারানে, লুকাস হার্নান্দেজ, বেনজামিন পাভার্দ, আন্তোনিও গ্রিজম্যান, এনগোলা কন্তে, পল পগবা, অলিভিয়ের জিরাউড, মাতুইদি ও কিলিয়ান এমবাপ্পে।
ক্রোয়েশিয়া একাদশ : ড্যানিয়েল সুবাসিচ, সিমে ভ্রাসালকো, ইভান স্ট্রিনিচ, ডেজান লভরেন, ডোমাগজ ভিদা, ইভান রাকিটিচ, লুকা মডরিচ, ইভান পেরেসিচ, ব্রোজোভিচ, মারিও মানজুকিচ ও আনতে রেবিচ।
ইত্তেফাক/কেআই
