ঝিনাইগাতীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১৫ জুলাই ২০১৮, ২১:৩০
ঝিনাইগাতী উপজেলার দক্ষিণ ডেফলাই গ্রামে পানিতে ডুবে আকাশি (২) নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। আকাশি ওই গ্রামের আফছার আলীর কন্যা। ঘটনাটি ঘটে ১৫জুলাই বুধবার বিকাল ৪টার দিকে।
 
পুলিশ ও গ্রামবাসী জানায়, আকাশি তার মায়ের পেছনে হেঁটে বাড়ি ফিরছিল। এ সময় তার মায়ের অজান্তে আকাশি পা ফসকে পাশের পুকুরে পড়ে গেলে পানিতে ডুবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
ঝিনাইগাতী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 
 
ইত্তেফাক/নূহু