রুবেল কান্তি নাথ
v বঙ্গোপসাগরের অথৈ জলে ডুবে একযোগে মাছেদের আত্মহত্যা।
v ঝয়া আহসান পানি রাখার পাত্র খুঁজে পাচ্ছেন না।
v গুলিস্তানের মোড়ে দুজন লোক গাড়িচাপায় নিহত হয়ে আহত।
v মোশাররফ সলিম দুই সন্তানের জননী হয়েছেন।
v দেশে পাতি নেতানেত্রীদের বাম্পার ফলন।
v ভূমিকম্পের কারণ :ঢাকাইয়া সিনেমার নায়িকাদের নর্তন-কুর্দন।
v অগ্নিকাণ্ড কমে যাবে তৈলচর্চা বন্ধ করলে।
v জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী :তামিম ইকবাল আগামী বিশ্বকাপে একাধিক গোল করবেন।
v দণ্ডপ্রাপ্ত আসামির হাত থেকে পুলিশ সার্জেন্ট পলাতক।
v আকাইম্যা সেলিব্রেটির সংখ্যা দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে।
v মোটিভেশনাল স্পিকার আরমান কার্তিক কাজের বেটিকে নিয়ে পালিয়েছেন।
