পাঁচবিবিতে দেড় লাখ টাকা ছিনতাই

আপডেট : ১৮ জুলাই ২০১৮, ২১:২৪
আজ বুধবার বিকেলে পাঁচবিবি-গোবিন্দগঞ্জ সড়কের দানেজপুর পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের কাছে একদল দুর্বৃত্ত মারপিট করে সবুজ চন্দ্র মন্ডলের দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, পাঁচবিবি উপজেলার কুসুম্বা গ্রামের মঞ্জু চন্দ্রের ছেলে সবুজ মন্ডল (২২) তার বন্ধু সাগর চন্দ্রকে নিয়ে পাঁচবিবি ইসলামী ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফিরছিলেন। বিকেল সাড়ে চারটার দিকে পাঁচবিবি-গোবিন্দগঞ্জ সড়কের দানেজপুর পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের কাছে একদল দুর্বৃত্ত তাদের মোটরসাইকেলের গতিরোধ করে বেদম মারপিট করে এবং টাকার ব্যাগ নিয়ে তারা পালিয়ে যায়। 
 
এ রিপোর্ট লেখা পর্যন্ত পাঁচবিবি থানায় মামলার প্রস্তুতি চলছে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন ঘটনার নিশ্চিত করেছেন। 
 
ইত্তেফাক/এমআই