তরুণ ও বয়স্কদের সংমিশ্রণে কংগ্রেসের সেন্ট্রাল ওয়ার্কিং কমিটি করলেন রাহুল গান্ধী

আপডেট : ১৯ জুলাই ২০১৮, ০৩:৩৫
ভারতে প্রাচীন দল কংগ্রেসের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সেন্ট্রাল ওয়ার্কিং কমিটি পুনর্গঠন করেছেন দলের প্রেসিডেন্ট রাহুল গান্ধী। মঙ্গলবার তিনি নতুন কমিটি করেন। মা সোনিয়া গান্ধীর সতর্ক বাণী সত্ত্বেও তিনি এই কমিটি গঠন করলেন। কমিটির পরিসরও বাড়ানো হয়েছে। কমিটিতে ৫১ জন স্থান পেয়েছেন। এর মধ্যে ২৩ জন মূল সদস্য, ১৮ জন স্থায়ী এবং ১০ জন বিশেষ সদস্য।
 
কমিটি থেকে বয়স্ক হিসেবে বাদ গেছেন দিগ্বিজয় সিং, সি.পি জোশি, জনার্দন ত্রিবেদী, সুশীল কুমার, ওস্কার ফার্নান্দেজ, মোহন প্রকাশসহ কয়েকজন। তরুণ হিসেবে স্থান পেয়েছেন সিচিন্দা, জিতিন প্রসাদ এবং দীপেন্দর হুডার মতো কর্মীরা। কমিটিতে কংগ্রেসের তিন মুখ্যমন্ত্রীর কেউ স্থান পাননি।
 
কমিটির মূল সদস্যের তালিকায় সোনিয়া গান্ধী, আম্বিকা সোনি এবং কুমারি সিলজার মতো নারীরা স্থান পেয়েছেন। এছাড়া কমিটিতে সংখ্যালঘু সমপ্রদায় থেকেও সদস্য নেওয়া হয়েছে। এর মধ্যে মুসলিম সমপ্রদায় থেকে গুলাম নবী আজাদ, তারিক হামিদ কাররা এবং আহমেদ প্যাটেল স্থান পেয়েছেন। দলিত সমপ্রদায় থেকে এসেছেন মল্লিকার্জুন খার্গে, সেলজা, মুকুল ওয়াসনিক এবং পিএল পুনিয়া।