ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুখুরিয়া বাসস্ট্যান্ডে বৃহস্পতিবার বিকালে বাসের চাপায় এক ব্র্যাক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতের নাম আব্দুর রহমান খাঁ (৪৫)। তিনি ঝিনাইদহ জেলার নইরহাটি গ্রামের বাবর আলী খাঁর পুত্র।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজার রহমান জানান, নিহত আব্দুর রহমান খাঁ শরীয়তপুর জেলায় ব্র্যাক কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন। ঘটনার দিন কর্মস্থল হতে গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে রাস্তা পারাপারের সময় একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় জনতা পুলিশে খবর দিলে আমরা লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করি। ঘাতক বাসটিকে আটকের জন্য পুলিশ কাজ করে যাচ্ছে।
ইত্তেফাক/নূহু
