বিশ্বকাপে পরিবারের সঙ্গ পাবেন না পাকিস্তানি ক্রিকেটাররা

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ২১:৪০

পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়দের বিশ্বকাপের সময় পরিবারের সদস্যদের সঙ্গে নেওয়ার অনুমতি দেওয়া হবে না। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এ তথ্য জানিয়েছে। ইংল্যান্ড ও ওয়েলশ এ ৩০ মে শুরু হবে ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ।

পিসিবি জানিয়েছে, ক্রিকেটাররা বিশ্বকাপ চলাকালে যেন টুর্নামেন্টের চাপের কথা ভেবে এ নিয়েই সমস্ত মনসংযোগ দেয়। তবে বোর্ডটি জানিয়েছে খেলোয়াড়দের পরিবারের সদস্যরা নিজের খরচে ইংল্যান্ডে যেতে পারবেন। এমনকি বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলার সময় পরিবারকে সঙ্গে রাখতে পারবেন তারা। ক্রিকেট দলটি ২৩ এপ্রিল ইংল্যান্ড সফরে যাবে। আড়াই মাসের সফরে তারা ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজটির পর অংশ নিবে বিশ্বকাপে। গত বৃহস্পতিবার পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম উল হক বিশ্বকাপের দল ঘোষণা করেন। -ডনস্পোর্টস।