মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর মার্কিন মিডিয়ায় সমালোচনা নিয়ে কঠোর ভাষায় কথা বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল তিনি বলেছেন, যারা সমালোচনা করছেন তারা আসলে ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সফলতাকে নস্যাৎ করতে চায়। খবর বিবিসি’র।
খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের কিছু লোক হীন রাজনৈতিক স্বার্থে এমন আচরণ করছে বলে অভিযোগ করেছেন পুতিন। তার দাবি, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের কোনো ঘটনা ঘটেনি। অথচ এরা একঘেয়ে সুরে বলে চলেছেন মস্কো নাকি কারসাজি করে ট্রাম্পকে জিতিয়ে দিয়েছিল।
রুশ প্রেসিডেন্ট বলেন, তাদের কাছে প্রমাণ থাকলে সেগুলো দেখাক। সেটা না করে বানোয়াট খবর পত্রিকা ও টিভিতে প্রকাশ করে মাঠ গরম করে চলেছে মার্কিন সাংবাদিক ও বিশ্লেষকরা।
উল্লেখ্য, গত সোমবার হেলসিনকিতে পুতিনের সঙ্গে বৈঠক হয় ট্রাম্পের। এর পর থেকে সমালোচকরা দুই পক্ষে ভাগ হয়ে যায়। ট্রাম্প প্রথমে কঠোর সমালোচনা করলেও পরে কিছুটা নমনীয় ভাষায় আত্মরক্ষার চেষ্টা করে চলেছেন।
ইত্তেফাক/ জেআর
