হোটেলের কর্মীদের ২৩ হাজার ডলার বকশিস দিলেন রোনালদো!

আপডেট : ২০ জুলাই ২০১৮, ১৬:১১
রাশিয়া বিশ্বকাপে নিজের দেশের পরাজয় হলেও ক্রিশ্চিয়ানো রোনালদো কিন্তু ভালোই খেলা দেখিয়েছেন। শেষ ষোলতে পর্তুগালের বিশ্বকাপ অভিযান শেষ হয়। বিশ্বকাপ জয় না করার কষ্ট ছিল রোনালদোর মনে। কষ্টকে ভুলতে পরিবার নিয়ে গ্রিসে অবকাশ যাপনে যান ক্রিশ্চিয়ানো। সেখানেই একটি রিসোর্টের কর্মীদের জন্য রেকর্ড পরিমাণ বকশিস রেখে এসেছেন এই তারকা। 
 
এই ৩৩ বছর বয়সী ফুটবলার পারিশ্রমীক প্রাপ্তির দিক থেকে খেলোয়াড়দের মধ্যে বিশ্বে তৃতীয় স্থানে আছেন। সেই বিলাসী রিসোর্টে তার অবস্থানটাও খরচবহুল হবে এটাই স্বাভাবিক। এত বড় তারকা এসেছেন, কাজেই রিসোর্টের কর্মীরা তাকে প্রাণখুলে সেবা দিয়েছেন। এ কারণে কর্মীদের প্রতি বেজায় খুশি তিনি।
IMG0
পেলোপনিস অঞ্চলের এই রিসোর্ট ছাড়ার আগে কর্মীদের জন্য কেবল টিপস হিসেবে ২৩ হাজার ডলারের চেক রেখে এসেছেন তিনি, যা বাংলাদেশি মুদ্রায় ১৮ লাখ ৮৬ হাজার টাকার সমান। চ্যানেল নিউজ এশিয়া।
IMG1
ইত্তেফাক/রেজা