জয়পুরহাটের পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় মোয়াজ্জেম হোসেন (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি কয়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কয়া চারমাথা এলাকায় মোয়াজ্জেম হোসেনের মোটর সাইকেলের সাথে ব্যাটারি চালিত অটোগাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। পাঁচবিবি থানার ওসি ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএম
