শবেবরাতের মর্যাদা ও ভাবগাম্ভীর্য বজায় রাখুন

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ২১:৫৩

শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতে শবেবরাত। অর্থাত্ মুক্তির রাত বা ভাগ্য রজনী। এ রাতে আল্লাহ সবার প্রতি রহমতের দৃষ্টিতে তাকান, ক্ষমাপ্রার্থীদের ক্ষমা করেন। তাই শবেবরাতের রাত ইবাদত-বন্দেগিতে পার করে গোনাহর জন্য ক্ষমা, সুস্থতা, রহমত, রিজিক ইত্যাদি সত্ উদ্দেশ্য হাসিলের জন্য কায়মনোবাক্যে প্রভুর কাছে দোয়া চাওয়া হয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এক শ্রেণির লোক অজ্ঞতা ও ব্যবসায়িক কারণে বরকতময় এই ভাগ্য রজনীতে সাজসজ্জা, মোমবতি জ্বালানো, আতশবাজি ফোটানোসহ মেলার আয়োজন করে থাকে। যা একান্তভাবে বর্জনীয়। পরিশেষে, শবেবরাতের মর্যাদা ও ভাবগাম্ভীর্য বজায় রাখতে সকলের প্রতি বিনীত আবেদন জানাচ্ছি।

ডা. মো. আবু তাহের

বাংপাই পূর্ব পাড়া, খিরণশাল বাজার, চৌদ্দগ্রাম, কুমিল্লা