মেহেরপুরে বিভাগীয় শিক্ষক অ্যাম্বাসেডর সম্মেলন

আপডেট : ২১ জুলাই ২০১৮, ১৪:৫৪
মেহেরপুরের মুজিবনগরে খুলনা বিভাগীয় শিক্ষক অ্যাম্বাসেডর সম্মেলন শুরু হয়েছে। শনিবার সকালে মুজিবনগরের মুক্তিযুদ্ধ কমপ্লেক্স মিলনায়তনে এ সম্মেলন হয়।
 
যশোর সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদীনের সভাপতিত্বে সম্মেলনের প্রথম পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা শিক্ষা কর্মকর্তা শাহিন আক্তার, চুয়াডাঙ্গা জেলা শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন চক্রবর্তী, যশোর জেলা শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম টুকু, মুজিবনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন, মুজিবনগর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, রাঙামাটির সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, যশোর টিচার্স ট্রেনিং কলেজের সহকারী অধ্যাপক ফেরদৌস আরা, কুষ্টিয়ার দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি দিন মোহাম্মদ বকুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করে একসেস টু ইনফরমেশন (এটুআই) স্পেশালিস্ট আফজাল হোসেন সরোয়ার।
 
সম্মেলনে খুলনা বিভাগের বিভিন্ন জেলার ৭০জন শিক্ষক অ্যাম্বাসেডর অংশ গ্রহণ করেন। বিকালে একই স্থানে অনুষ্ঠানের ২য় পর্বে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
 
ইত্তেফাক/আরকেজি