ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ইসলামপুরে বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক ও কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব কাজী মো. শফিকুল ইসলামের মৃত্যুর মিথ্যা সংবাদ ফেইস বুকে প্রচারের প্রতিবাদ ও দায়ীদের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১১টায় উপজেলার ইসলামপুরে ঢাকা সিলেট মহাসড়কে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকা সিলেট মহাসড়কে ঘণ্টাব্যাপী যানচলাচল বন্ধ থাকে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানে কয়েক হাজার লোক অংশগ্রহণ করেন।
মানবন্ধন শেষে ইসলামপুর বাজারে প্রতিবাদ সভায় কাজী হারিছুর রহমানের সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মো. আব্দুল কুদ্দুস ,ইয়ামিনুল হক ,আজিুর রহমান হেলাল, নাসির উদ্দিন রানা প্রেসক্লাব সভাপতি মৃনাল চৌধূরী, কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের অধ্যক্ষ হাফেজ শফিকুর রহমান ,কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খান, খাইরুল ইসলাম, তারিকুল ইসলাম,বুধন্তি ইউপি চেয়ারম্যন জিতু মিয়া ইজাজুর রহমান, কাজী নিয়াজ, ,কাজী হাফিজ উদ্দিন, একরমুল ইসলাম, মাজেদুল হক পলাশ প্রমুখ।
উল্লেখ্য, গত ৯ জুলাই কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আশরাফুল হাজারী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজস্ব আইডি থেকে কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম এর মৃত্যুর একটি সংবাদ পোস্ট করে। এই মিথ্যা সংবাদ প্রচারের জন্য বিজয়নগরের সর্বস্তরের লোকজন তার বিচারের দাবি জানান।
ইত্তেফাক/এমআই
