রংপুরের গঙ্গাচড়া ডিগ্রি কলেজের একাডেমিক ভবন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রাঙ্গা

আপডেট : ২১ জুলাই ২০১৮, ২১:২৩
রংপুরের গঙ্গাচড়া মহিলা ডিগ্রি কলেজের ৪ তলা ও গঙ্গাচড়া সরকারি কলেজের ৩ তলা বিশিষ্ট  নবনির্মিত একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আলহাজ্ব মো. মসিউর রহমান রাঙ্গা এমপি। শনিবার দুপুরে এর উদ্বোধন করা হয়েছে।
 
এ উপলক্ষে মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এক আলোচনা সভায় কলেজ অধ্যক্ষ আবুল কাশেমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস.এম ইয়াসির, উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ এনামুল কবির, গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান, মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আবুল হোসেন ফটিক, সহকারি অধ্যাপক রফিকুল ইসলাম, ছাত্রী ফারহানা জেসমিন প্রমুখ। এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
পরে প্রতিমন্ত্রী উপজেলার গঙ্গাচড়া ইউনিয়নের পশ্চিম নবনীদাস বড়বাড়ি জামে মসজিদের ৪তলা ভবনের বিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং গজঘণ্টা ইউনিয়নের জয়দেব পূর্বপাড়া কাওরাফান্দা জামে মসজিদের ছাদ ঢালাই কাজের ফলক উম্মোচন ও উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গজঘণ্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. আজিজুল ইসলাম, মর্ণেয়া পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেক আলী আজাদ, লক্ষীটারী পরিষদের চেয়ারম্যান আব্দুল আল হাদী, গঙ্গাচড়া মডেল থানার ওসি মশিউর রহমান, উপজেলা জাতীয় পার্টিও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
 
ইত্তেফাক/এমআই