দৌলতপুরে পদ্মা নদী থেকে জেলের লাশ উদ্ধার

আপডেট : ২২ জুলাই ২০১৮, ১৫:২৪
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন পদ্মা নদী থেকে নিখোঁজের তিনদিন পর আবুল কালাম (৩৪) নামের এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি চিলমারী ইউপির তেমাদিয়া গ্রামের নজরুল শেখের ছেলে। 
 
থানা পুলিশ ও নিহত জেলের পরিবার জানায়, গত বৃহস্পতিবার আবুল কালামসহ ১০/১২ জন জেলে আলাইপুর এলাকায় পদ্মা নদীতে মাছ ধরতে যান। এরপর  সহযোগীরা বাড়ি ফিরে আসলেও আবুল কালাম নিখোঁজ থাকেন। রবিবার বেলা সাড়ে ১১ টায় চিলমারীর বাংলাবাজার চর এলাকায় পদ্মা নদীতে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, আবুল কালাম একজন জেলে। মাছ ধরতে গিয়ে ৩ দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। তার মারা যাওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে ওসি জানিয়েছেন।
 
ইত্তেফাক/কেকে