পলাশবাড়ীতে ভ্যান চালকের লাশ উদ্ধার

আপডেট : ২২ জুলাই ২০১৮, ১৯:১৬
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের শিশুদহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সুইচ গেট শিশুদহ এলাকা থেকে বরিবার সকালে ভ্যান চালক বকুল মিয়া (২৩) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বকুল মিয়া দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার শ্যামপুর (চককাঠাল) গ্রামের নবী উল্লাহর ছেলে।  
 
পলাশবাড়ী থানার ওসি (তদন্ত) মোস্তাফিজার রহমান জানান, রবিবার সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আসা হয়। 
 
জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ-আল ফারুক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 
 
ইত্তেফাক/কেকে