চাঁদাবাজি মামলায় সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হাশেমকে (প্যানা হাশেম) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাকে গ্রেফতার করা হয়। পরে অসুস্থ হলে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে সদর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, গ্রেফতারের পর অসুস্থ হয়ে পড়ায় শনিবার সকালে হাশেমকে শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সুস্থ হলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে। তিনি বলেন, শাহজাদপুর উপজেলার ভগিরত পুঠিয়া এলাকার বাসিন্দা মেসার্স আই এম কনস্ট্রাকশনের মালিক বালু ব্যবসায়ী ইউসুফ আলী বাদী হয়ে হাশেমসহ তিনজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরো ১৫/২০ জনের বিরুদ্ধে সদর থানায় চাঁদাবাজির মামলাটি দায়ের করেছেন।
