নওয়াজ শরীফকে ডাক্তারদের পর্যবেক্ষণে থাকতে হবে: মেডিকেল বোর্ড

আপডেট : ২৪ জুলাই ২০১৮, ১৬:০৬
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের টানা মেডিকেল কেয়ার ও তত্ত্ববধান প্রয়োজন রয়েছে। আর এ জন্য তাকে চিকিৎসকদের তত্ত্ববধানে থাকতে হবে বলে মঙ্গলবার পাকিস্তান ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্সের ৫ চিকিৎসককে নিয়ে গঠিত মেডিকেল বোর্ড। বোর্ডের নেতৃত্বে আছেন জেনারেল (অব:) আজহার কিয়ানি।
 
রবিবার রাতে পাকিস্তানে কারাগারে থাকা নওয়াজ শরীফ অসুস্থ হয়ে পড়েন। রাতেই তার স্বাস্থ্য পরীক্ষা করে চিকিত্সকদের একটি দল। তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হলেও সরকারি চিকিত্সকদের দল সেই আবেদন প্রত্যাখান করেছে। এদিকে বাসভবনকে সাব জেল ঘোষণা করে সেখানে নওয়াজ শরিফ ও মরিয়ম নওয়াজকে রাখার আবেদন হয়েছে সুপ্রিম কোর্টে। খবর ডনের
 
বোর্ড জানায়, নওয়াজ শরিফকে হাসপাতালে ভর্তি করতে হবে। ডিহাইড্রেশন সমস্যার কারণে নওয়াজ শরিফের হার্ট এবং কিডনিতে সমস্যা হয়েছে বলে মনে করা হচ্ছে। তার প্রস্রাবে ইউরিয়া পাওয়া গেছে যা কিডনিতে সমস্যার কারণ। তার রক্ত পরীক্ষা করে দেখা হচ্ছে।
 
ইত্তেফাক/রেজা