নগরকান্দায় অপহরণ চক্রের সদস্য আটক

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ২২:১৬

নগরকান্দায় অপহরণ চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ঢাকা-খুলনা বিশ্বরোডে উপজেলার নাগারদিয়া নামক স্থান থেকে অটোবাইক ছিনতাই ও চালককে অপহরণের সময় তাকে গ্রেফতার করা হয়। পরে পুলিশ অপহূত অটোবাইক চালক রফিতুল ইসলামকে হাত-পা বাঁধা অজ্ঞান অবস্থায় উদ্ধার করে।

গ্রেফতারকৃত অপহরণকারী মাদারীপুর জেলার সদর উপজেলার চাপাতলী গ্রামের হাচেন চকিদারের ছেলে খবির চকিদার।

নগরকান্দা থানার এসআই রবিউল ইসলাম বলেন, অটোবাইক চালক রফিকুলকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে রফিকুল ইসলামের বাবা ঝণ্ঠু দাই বাদী হয়ে চারজনকে আসামি করে থানায় মামলা করেন।  

ওসি (তদন্ত) মিরাজ হোসেন বলেন, অপহরণ ও ছিনতাই চক্রের একজনকে আদালতে সোপর্দ করেছি। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।