বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের শাহাদতবার্ষিকী উপলক্ষে

রাঙ্গামাটিতে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ২২:১৮

রাঙ্গামাটিতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশন রাঙ্গামাটি উদ্যোগে আলোচনা সভা ও মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার সকালে রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে রাঙ্গামাটি বিজিবি’র সদর সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এসময় রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) ছুফি উল্লাহ, বাংলাদেশ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ম আ শ শামসুদ্দীন শিশির ও বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের উদ্যোক্তা ও পরিচালক মো. ইয়াসিন রানা সোহেল প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলায় তাঁর সমাধি এখন পর্যটন সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই সেখানে একটি আধুনিক কমপ্লেক্স নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বক্তারা আগামীতেও প্রতিটি বিদ্যালয় ও কলেজে শ্রদ্ধার সাথে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী পালনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান।

পরে স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তিপ্রাপ্তদের পুরস্কার বিতরণ করা হয়।