পাকিস্তানের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। দেশটির বর্তমান সময়ের সবচেয়ে প্রভাবশালী নেতা। দেশটিতে চলমান জাতীয় নির্বাচনের আগে ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে আছেন কারাগারে। তবে ভোটের মাঠে অনুপস্থিত থেকেও সম্ভবত সবচেয়ে আলোচিত ব্যক্তিদের একজন তিনি।
রাজনীতিতে নওয়াজের এই প্রভাব কাজে লাগাতে শেষ চেষ্টা করেছে তার দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)। যে কারণে তার একটি অডিও বার্তা ভোটারদের মাঝে ছড়িয়ে দিতে স্যোসাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে দলটি।
অডিওতে ভোটারদের উদ্দেশ্যে নওয়াজ বলেন, ‘কারাগার থেকে আমি মোহাম্মদ নওয়াজ শরীফ বলছি। এই কারাগার থেকে আমি আপনাদের উৎসাহ দেখছি। এখান থেকেই আহ্বান জানাই, ভোটের সম্মান রক্ষা করুন।’
তিনি আরও বলেন, ‘যে শক্তি এই দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে তাদের চূড়ান্ত ধাক্কা দেওয়ার সময় এসেছে। আমি ও মরিয়ম (নওয়াজের মেয়ে) কারাগারে, কারণ আমরা আপনাদের ভোটের পবিত্রতা রক্ষার জন্য লড়াই করেছি।
ইত্তেফাক/কেআই
