সাভারে একটি গাড়ির ওয়ার্কশপে ট্রাকের চাকায় হাওয়া দেয়ার সময় বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ট্রাকের হেলপারের মৃত্যু হয়েছে। বুধবার ভোর রাতে হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার মোল্ল্যা সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
নিহতের নাম সেলিম মিয়া (৩০)। তিনি মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার ধল্লা গ্রামের বাসিন্দা।
থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ সেলিমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু
