তাড়াশে খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী শারমিন খাতুন বৃহস্পতিবার ক্লাশ চলার সময় তার এক সহপাঠির সঙ্গে কথা বলে। শ্রেণিকক্ষে কথা বলার কারণে ওই ছাত্রীর কানে থাপ্পর মারেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিনয় কুমার মোহন্ত। এতে সে জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাজাহান আলী জানিয়েছেন, জ্ঞান ফেরানোর জন্য কয়েকজন শিক্ষক কিছু সময় চেষ্টা করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে জ্ঞান ফিরে পায় ওই ছাত্রী।
শিক্ষক বিনয় কুমার মোহন্ত জানান, ৯ম শ্রেণির ছাত্রী শারমিন একটু দুর্বল প্রকৃতির। সামান্য আঘাতেই জ্ঞান হারিয়ে ফেলেছিলো।
এ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকির হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/নূহু
