চৌমুহনীর গোলাবাড়িয়া পিয়ারা ভিলা সংলগ্ন স্থান থেকে শুক্রবার রাতে ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- হৃদয় দাস, মিলন ও রহমত। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বেগমগঞ্জ মডেল থানা সূত্রে জানা যায়, চৌমুহনী শহরের পুলিশ ফাঁড়ির সহকারী দারোগা আউয়াল পিয়ারা ভিলা নামক বিল্ডিংয়ের পাশে ঝটিকা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা পাওয়া যায়।
ইত্তেফাক/আরকেজি
