গফরগাঁওয়ে ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ভাই আটক

আপডেট : ২৮ জুলাই ২০১৮, ১৯:০৪
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউপি চেয়ারম্যান সাইফুল আলমের ছোট ভাই, রসুলপুর ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাবেক নেতা রুবেল হোসেনকে (৩২) ৪’শ পিস ইয়াবাসহ আটক করেছে ময়মনসিংহের গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে ইয়াবা বিক্রির সরঞ্জমাদি।
 
আজ শনিবার সকাল ১১টার দিকে উপজেলার রসুলপুর চৌরাস্তা বাজার এলাকার তার বাড়ি থেকে তাকে আটক করা হয়। 
 
পুলিশ জানায়, রুবেল হোসেন দীর্ঘদিন ধরে রসুলপুর, যশরা ও ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ গোয়েন্দা পুলিশের একটি দল রুবেলে হোসেনের বাড়িতে অভিযান চালায়। রুবেল হোসেন ঘরের ভেতরে ইয়াবা বিক্রির জন্য প্যাকেট করছিল। পুলিশ এ সময় ৪’শ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জমাদিসহ তাকে আটক করে।
 
ময়মনসিংহের ডিবি ওসি মোখলেছুর রহমান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে।
 
ইত্তেফাক/কেকে