পশ্চিমবঙ্গেও লড়বেন মোদি!

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ২২:৪৪

রাহুল গান্ধীর মতোই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও কী দুটি আসনে লড়বেন?? দ্বিতীয় সেই আসনটি কী পশ্চিমবঙ্গ থেকে?? শনিবার ভারতের প্রধানমন্ত্রী তৃতীয় দফার প্রচারে পশ্চিমবঙ্গে আসার পর এই জল্পনা জোরদার হয়েছে। জল্পনার কারণ, বিজেপি নেতা মুকুল রায়। এদিন সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পশ্চিমবঙ্গ থেকে প্রার্থী হওয়ার জন্য প্রস্তাব দিলেন।

গতকাল শনিবার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে এক জনসভায় বক্তব্য রাখেন নরেন্দ্র মোদি। সেখানেই তাকে পশ্চিমবঙ্গ থেকে ভোটে দাঁড়ানোর অনুরোধ করেন মুকুল রায়। মোদিকে বলা হয়, প্রথম দু-দফার ভোটের পরই পরিস্থিতিটা অনেকখানি পরিষ্কার। এই পরিস্থিতিতে তিনি যদি পশ্চিমবঙ্গ থেকে লড়েন, তাহলে তার কারণে এখানে বিজেপির গুরুত্ব আরো অনেকটা বেড়ে যাবে। সব শুনে মোদি হ্যাঁ বা না, কিছুই বলেননি। শুধু মুচকি হেসেছেন। আর তা দেখেই পশ্চিমবঙ্গ বিজেপির নেতারা মনে করছেন, পশ্চিমবঙ্গ  থেকে ভোটে দাঁড়ানোর প্রস্তাব গুরুত্ব দিয়েই বিবেচনা করছেন মোদি। তিনি নিজেও ওই জনসভায় বলেছেন, ?সারা দেশ বলছে, এবার পশ্চিমবঙ্গে বড় কিছু হতে চলেছে।

এখনো পশ্চিমবঙ্গের ৩ আসনে প্রার্থী দেয়নি বিজেপি। এ নিয়ে বিরোধীরা বলছেন, প্রার্থী নির্বাচন নিয়ে বিজেপির পরিস্থিতি এতই জটিল যে, মোদিকে প্রার্থী করে পরিস্থিতি সামাল দিতে চাইছে তারা। প্রসঙ্গত, উত্তরপ্রদেশের বেনারস থেকে ভোটে লড়ছেন মোদি।