রংপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট : ২৯ জুলাই ২০১৮, ১৯:৩০
রংপুরের মিঠাপুকুরে খুন ও ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে মিঠাপুকুর থানা পুলিশ। আজ রবিবার দুপুরে বিশেষ অভিযান চালিয়ে আসামি বাদশা মিয়াকে (৬০) গ্রেফতার করা হয়। ঘটনার পর থেকে বাদশা মিয়া পলাতক ছিল। 
 
পলাতক অবস্থায় মামলায় রায় সম্পন্ন হয়। মামলার রায়ের পর তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়। মিঠাপুকুর থানা পুলিশ তাকে ওয়ারেন্টমূলে উপজেলার পদ্মপুকুর এলাকা থেকে গ্রেফতার করে বলে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা শরিফুল ইসলাম। 
 
ইত্তেফাক/কেকে